তাজরীন গার্মেন্টসের সামনে নিহতদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯:১৭

তাজরীন দিবসের ১০ বছর উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাজরীন গার্মেন্টসের সামনে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে ‘মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো; দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ আইন বদল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন চাই’ এই দাবি নিয়ে এই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ঢাকায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন হয়। আজ প্রদর্শনীর চতুর্থ ও শেষ দিন। আগামীকাল তাজরীনের সামনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীর শুরুতে বক্তারা বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর দুনিয়ার কারখানার ইতিহাসে ও বাংলাদেশে একটি স্মরণীয় দিন। ১০ বছর পার হয়েছে, অথচ মামলার দীর্ঘসূত্রতা, বিচারহীনতার সংস্কৃতি এবং স্বজনপ্রীতির কারণে আজও কারও শাস্তি হয়নি। উল্লেখযোগ্য কোনও বদল হয়নি ক্ষতিপূরণের আইন। ক্ষতিগ্রস্তদের হয়নি যথাযথ পুনর্বাসন।’

তাজরীন গার্মেন্টসের সামনে নিহতদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

এ সময় বক্তারা দোষীদের শাস্তি, ক্ষতিপূরণ আইনের বদল ও ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন দাবি করেন। একই সঙ্গে জীবিত শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরিও দাবি করেন তারা।

আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্য দেন সংগঠনের সভাপ্রধান শ্রমিকনেতা তাসলিমা আখ্তার, নিহত শাহ আলমের মা সাহারা খাতুন, নিহত শ্রমিক মাহফুজা আক্তারের স্বামী জব্বার, নিহত লিপির মা নসীমন, নিহত আইনালের মা জবেদা, আহত শ্রমিক নাসিমা আক্তার, আশুলিয়া শাখার সভা প্রধান জিয়াদুল ইসলাম ও সংগঠনের কেন্দ্রীয় নেতা বাবুল হোসেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে