আইনজীবীকে আহত, আরেক আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ২৩:০৯আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০০:১০

আইনজীবী মিঞা তবিবুর রহমানকে মারধরের ঘটনায় ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাজহারুল আনোয়ার সবুজ ও তার সঙ্গীদের বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে অভিযোগ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বার কাউন্সিলে দাখিল করা অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।

মিঞা তবিবুর রহমান তার অভিযোগে জানিয়েছেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারাধীন সিআর ৬৪৩/২০ মামলার আসামি জনি ও সুজনের পক্ষে বিধি মোতাবেক আইনি সহায়তা দেওয়ার জন্য গেলে এ বিষয়ে ওই বারের (ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির আইডি নং ১৯২) আইনজীবী তাবিবুর রহমানের ওপর ক্ষুব্ধ হয়ে আসামিদের পক্ষে যেকোনও মামলায় সহযোগিতা থেকে বিরত থাকতে হুমকি দেওয়া হয়।

কিন্তু পেশাগতভাবে আমার পেশার প্রতি শ্রদ্ধা রেখে আসামিদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করলে মামলার বাদী মাজহারুল আনোয়ার সবুজ নিজে একজন আইনজীবী হয়েও মঞ্জুরুল হাসান শিমুল (সদস্য নং-২০৭), মো. মোস্তাফিজুর রহমান মিঠুনসহ (সদস্য নং-২১৩) তাদের ভাড়াটে লোকদের দ্বারা আদালত প্রাঙ্গণে আমাকে বেধড়ক মারপিট করে আহত করে। আহত হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা কিল, ঘুষি, লাথি মেরে রক্তাক্ত করে রেখে চলে যায়।

গত ২২ নভেম্বর দুপুরের দিকে ঝিনাইদহ জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ধরে নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের গেটের রাস্তার ওপরে নিয়ে অ্যাডভোকেট সবুজ, অ্যাডভোকেট মনজুরুল হাসান শিমুলসহ আরও পাঁচ থেকে সাত জন আইনজীবী তাকে মারধর করে।

এ সময় আইনজীবী মাজহারুল আনোয়ার সবুজের সঙ্গে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী ছিল বলে অভিযোগ তোলা হয়। এ ঘটনা নিয়ে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির অনেক সদস্য ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে এই ঘটনায় ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি বরাবরে পেশাগত অসৎ আচরণের অভিযোগ তুলে একটি আবেদনও জানিয়েছেন ওই ভুক্তভোগী আইনজীবী।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম