বিশ্বকাপ ফুটবল

কানায় কানায় পূর্ণ বাহাদুর শাহ পার্ক, জায়গা না পেয়ে গাছে

আতিক হাসান শুভ
০১ ডিসেম্বর ২০২২, ০২:০৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০২:২১

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় আর্জেন্টিনা ও পোল্যান্ডের খেলা শুরু হওয়ার আগেই বড় পর্দার সামনের জায়গা কানায় কানায় পরিপূর্ণ। অনেকেই নিচে দাঁড়ানোর জায়গা না পেয়ে গাছেও উঠে বসেছেন খেলা দেখতে।

দর্শকদের অধিকাংশই রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী কলেজ , ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরাসহ পুরান ঢাকার বাসিন্দা। জমজমাট পরিবেশে পুরো পার্ক জুড়ে হুই-হুল্লোর করে উত্তাপ ছড়াচ্ছেন আর্জেন্টিনা সমর্থক ও তাদের বিরোধীরা। 

বাহাদুর শাহ পার্ক ছাড়াও আর্জেন্টিনার আজকের ম্যাচ দেখার জন্য পুরান ঢাকার অলিগলিতে অসংখ্য বড় পর্দা লাগানো হয়েছে।

বাহাদুর শাহ পার্কে গাছের উপরে উঠে খেলা দেখছিলেন আর্জেন্টিনার সমর্থক খাইরুল। তিনি বলেন, ‘নিচে দাঁড়িয়ে দর্শকের ভিড়ে স্পষ্ট খেলা দেখা যায় না। তাই গাছের উপরে উঠেছি। এখান থেকে ক্লিয়ার খেলা দেখা যায়। আমি নিচে দাঁড়ানোর জায়গা না পেয়ে আর্জেন্টিনার গত দুই ম্যাচেও গাছে উঠে খেলা দেখেছি। প্রথম ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে পুরো কষ্টটাই বৃথা গেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে অনেক আনন্দ পেয়েছি। আশা করি আজকের ম্যাচও জিতবে। 

কানায় কানায় পূর্ণ বাহাদুর শাহ পার্ক, জায়গা না পেয়ে গাছে

আর্জেন্টিনার আরেক সমর্থক রবিন বলেন, ‘গাছে এভাবে বসতে কষ্ট হচ্ছিল। তবুও প্রিয় দলের খেলা সুন্দরভাবে দেখার জন্য পুরো ৫০ মিনিটের বেশি সময় ধরে গাছে ঝুলে ছিলাম। হাফ টাইমে এখনও কোনও গোল হয়নি। আমরা একটা পেনাল্টি পেয়েও মিস করেছি। যা খুবই মর্মাহত করেছে। তবে এ নিয়ে আমি চিন্তিত নই। আর্জেন্টিনা আজকে জিতবেই।

/ইউএস/
সম্পর্কিত
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
যখন দর্শক হয়ে গিয়েছিলেন সতীর্থরাও, ম্যারাডোনার সেই গোলের গল্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম