রিজার্ভ চুরি: মামলার শুনানিতে অংশ নিতে ফিলিপাইনে সিআইডির কর্মকর্তারা

জামাল উদ্দিন
০৩ ডিসেম্বর ২০২২, ২২:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৩১

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশি-বিদেশি নানা আইনি জটিলতায় মামলাটির তদন্ত আটকে আছে প্রায় সাত বছর। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এরইমধ্যে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের আদালতে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে অংশ নিতে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিআইডির দুই কর্মকর্তা ফিলিপাইন সফরে গিয়েছেন। তারা সেখানে ১৫ দিন অবস্থান করে তদন্ত সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন বলেও জানা গেছে।

সিআইডির দুই কর্মকর্তার ফিলিপাইন সফরের বিষয়ে গত ২৮ নভেম্বর দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির তথ্য অনুযায়ী, রিজার্ভ চুরির মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান ফিলিপাইনের আদালতে দায়ের হওয়া মামলার শুনানিতে অংশ নিতে ১ ডিসেম্বর  ফিলিপাইন গেছেন। তাকে সহায়তার জন্য সঙ্গে গেছেন আরেক অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম। তারা ১৫ দিন সেখানে অবস্থান করবেন। এটি তাদের দায়িত্ব পালনের অংশ হিসেবে বিবেচিত হবে।

সিআইডি সূত্র জানায়, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। যা ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) হয়ে চলে যায় সেখানকার বিভিন্ন জুয়ার আসর ক্যাসিনোতে।

এর মধ্যে চুরির ঘটনার প্রথম বছরেই ফিলিপাইন ও শ্রীলঙ্কা থেকে ফেরত আনা গেছে এক কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। যা এ দেশ দুটি স্বেচ্ছায় দিয়েছিল। বাকি পাঁচ কোটি ২০ লাখ ডলারের বিষয়ে ফিলিপাইনের আদালতে ১২টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এসব মামলার অগ্রগতি খুব একটা না থাকলেও বাংলাদেশের সিআইডির তৎপরতা অব্যাহত রয়েছে। এসব মামলার শুনানিতে অংশ নিতেই সিআইডির দুই কর্মকর্তা ফিলিপাইনে গেছেন।

ফিলিপাইন থেকে অর্থ ফেরতে ধীরগতির কারণে যুক্তরাষ্ট্রের স্টেট আদালতেও বাংলাদেশের দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় এখন পর্যন্ত ছয় দেশের ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ২৫ জনই ফিলিপাইনের। তাদের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তুতি চলছে। এ নিয়েও ফিলিপাইনে কাজ করবেন সফরে যাওয়া সিআইডির দুই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, রিজার্ভ চুরির মামলাটি সিআইডি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। রিজার্ভ চুরির সঙ্গে যেসব দেশের সংযোগ রয়েছে, সেসব দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে তথ্য পেলেই সিআইডি এ মামলার চার্জশিট আদালতে দাখিল করবে।

 

/এফএস/
সম্পর্কিত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে: পুলিশ সদর দফতর
সর্বশেষ খবর
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’