রুহুল কবির রিজভী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:১০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের দিকে তাকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে গ্রেফতার করা হয়। তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ।

রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এর আগে সন্ধ্যা ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করে। তারা কার্যালয়ের ভেতরে অভিযান চালাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নেতাকর্মীদের প্রিজন ভ্যানে তুলছে পুলিশ

বিএনপি কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নেন যেসব নেতাকর্মী, তাদের দরজা ভেঙে গ্রেফতার করা হয়। অন্তত পাঁচ থেকে সাত জন নেতাকে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিএনপি কর্মীরা জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সন্ধ্যা ৫টার দিকে গ্রেফতার করে নিয়ে গেছে ডিবি পুলিশ।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ

এছাড়া পুরো পল্টন এলাকা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। এখন কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ এবং গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের করে বাসায় নিয়ে যাওয়া হয়

সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানকে বের করে দেওয়া হয়। দুইজন সহযোগী তাকে নিয়ে যান। কোথায় যাচ্ছেন জানতে চাইলে তারা বলেন, বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি শারীরিকভাবে খুব অসুস্থ।

আরও পড়ুন:

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম