দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১৫:২২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৫:২২

দুর্নীতি প্রতিরোধে গোটা সমাজকে রুখে দাঁড়ানোর পাশাপাশি রাজনৈতিক স্বদিচ্ছা এবং দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনা জরুরি বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সফল হতে দুর্নীতি প্রতিরোধকারী সব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।’

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি তিনি দুর্নীতি প্রতিরোধে এসব করণীয় তুলে ধরেন।

‘দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২’ প্রদান করা হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিশ্বে এমন কোনও দেশ নেই যেখানে দুর্নীতি হয় না। সব দেশেই কম-বেশি দুর্নীতি হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এটার ব্যাপ্তি ও প্রভাব বেশি।’

তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সফল হতে চারটি জিনিসের প্রয়োজন। এর একটি হচ্ছে রাজনৈতিক স্বদিচ্ছা। এই স্বদিচ্ছা শুধুমাত্র কাগজে-কলমে হলে হবে না, এটাকে বাস্তবে রূপ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ— তাদের বিচারের আওতায় আনতে হবে। তৃতীয়টা হচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব পালন করছে, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সেখানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। আর চতুর্থ হলো— সম্পূর্ণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী