বিজয় দিবসে রাজধানীর থানাগুলোতে উন্নত মানের খাবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২২, ১৯:০৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৯:০৭

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর প্রতিটি থানায় পুলিশ সদস্যদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ খাবার পরিবেশন করা হয়।

ডিএমপিরস জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের প্রধান  উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে ডিএমপির প্রতিটি ফোর্সের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।  রাজধানীর প্রতিটি থানায় আজ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

জানা গেছে, বিশেষ খাবারের তালিকায় ছিল— পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগিসহ আরও অনেকে কিছু।

রাজধানীর ধানমন্ডি মডেল থানায় সরেজমিনে দেখা যায়— দিবসটি ঘিরে এ থানায় কর্মরত প্রত্যেক সদস্যদের মাঝে আনন্দ কাজ করছে। বর্ণিল সাজে সেজেছে থানা ভবন। পরিষ্কার-পরিচ্ছিন্ন এবং থানার দেয়ালে শোভা পাচ্ছে আলোক সজ্জা।

ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবারই বিজয় দিবসে আমাদের বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। ডিএমপির পক্ষ থেকে এবং আমরা নিজেরা সমন্বয় করে থানা পুলিশের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা গ্রহণ করি।’

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম