ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, সর্বোচ্চ সিলেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১০:২৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০:২৭

বাংলা ক্যালেন্ডারে আজ ১২ পৌষ। শীতের সকালটা আজ বৃষ্টিস্নাত কেটেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের। থেমে থেমে সারাদিন ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে এই বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, পৌষের মাঝামাঝি সময়ে এসে এই বৃষ্টির ফলে তাপমাত্রা আরও কমে যেতে থাকবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, সেখানে বৃষ্টি ধারণ করা হয়েছে ৮ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৪ দশমিক ৬, টাঙ্গাইলে ৬, কিশোরগঞ্জে ৫, বগুড়ায় ৩, নেত্রকোনায় ২ এবং কুষ্টিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
  
আবহাওয়াবিদ শাহীনুল আলম বলেন, চট্টগ্রাম, বরিশাল ও রংপুরে কোনও বৃষ্টি হয়নি। আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টি হতে পারে। এটি মাঝারি থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। এতে আগামীকাল থেকে ঢাকার তাপমাত্রা কমে আস্তে পারে। এই মাসের একেবারে শেষে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরে জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘণ কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
গরমে পুড়ছে দেশ, আজ কি নামবে স্বস্তির বৃষ্টি?
সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, স্কুল-অফিস যেতে ভোগান্তি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম