বাংলা ট্রিবিউন-ইউল্যাব বৈঠকি

মেট্রোরেল ঢাকাবাসীর বহুমুখী পরিবর্তন নিয়ে আসবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ২১:৫৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৩:৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং নগর পরিকল্পনাবিদ ড. আকতার মাহমুদ বলেছেন, 'মেট্রোরেল প্রকল্পটি যদিও একটু লম্বা সময় ধরে বাস্তবায়িত হচ্ছে, কারণ এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমি মনে করি—মেট্রোরেলে যাতায়াত ঢাকাবাসীর জন্য একটি বহুমুখী পরিবর্তন নিয়ে আসবে। সেটা যে শুধু পরিবহনের ক্ষেত্রে পরিবর্তন আসবে তা নয়। পাশাপাশি মেট্রোরেলের আশেপাশে ভূমির ব্যবহার এবং তার দালানকোঠা, বিজনেস—সব কিছুতে বড় ধরনের পরিবর্তন আসবে। সব মিলিয়ে এটাকে খুব ইতিবাচকভাবে দেখছি।'

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত ‘শহরে আসছে মেট্রোরেল’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা।

ড. আকতার মাহমুদ বলেন, 'সাধারণভাবে বললে—যে শহরে ২০-৩০ লাখ মানুষ থাকে সেখানে মেট্রোরেলের প্রয়োজন হয়। এটা একটি শহরের পরিবহন ব্যবস্থা টেকসই করার জন্য গ্রহণ করা হয়ে থাকে। ঢাকায় অনেক আগেই এ ধরনের পরিবহনের উপযোগিতা তৈরি হয়েছিল। আমাদের একটা ভিশনারি নেতৃত্বের দরকার ছিল আর দরকার ছিল আর্থিক সক্ষমতা। দুটোই এখন আমরা পেয়েছি। এর সাথে সাথে অনেকগুলো মেগা প্রকল্পও ঢাকা শহরে চলছে।'

তিনি বলেন, 'আমরা কেবল একটি রুটে মেট্রোরেল চালু করেছি। আরও চারটি রুটে মেট্রো চালু হবে। এর সঙ্গে আরও দুটি বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি লেন আসবে, তখন হয়তো আমরা ঢাকা শহর যে যানজটের সমস্যায় জর্জরিত—সেই জায়গা থেকে মুক্তি পাবো।'

মেট্রোরেল একটি নিশ্চিত পরিবহন ব্যবস্থা জানিয়ে এই নগর পরিকল্পনাবিদ বলেন, ‘মেট্রো কখনও ভাড়ার ওপর নির্ভর করে থাকে না, এখানে নন-মেট্রো কিছু আয় আছে। যেমন—স্টেশনকেন্দ্রিক নানা ধরনের এক্টিভিটিস হয়, বিজনেস হয় সেখান থেকে খরচটা ওঠে আসে। সরকার যদি ভর্তুকিও দেয় তারপরেও গণপরিবহন হিসেবে এটি একটি নিশ্চিত পরিবহন, এটি একটি ডিসিপ্লিন পরিবহন, এটার প্রয়োজন আছে। এবং এটা দেওয়া হলে মেক্রো-ইকনোমিতে দেশ লাভবান হবে, ঢাকা শহর লাভবান হবে।'

মেট্রোরেল ঢাকাবাসীর বহুমুখী পরিবর্তন নিয়ে আসবে

ঢাকার পরিবহন ব্যবস্থায় মেট্রোরেল মাইলফলক হিসেবে বিবেচিত হবে মন্তব্য করে ড. আকতার মাহমুদ বলেন, যারা এই মেট্রো রুটটি ব্যবহার করবেন তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি আনন্দে দিন। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় এটি একটি মাইলফলক। বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই যে আগামীকাল আমরা একটা নতুন পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি।

বৈঠকিতে আরও যুক্ত ছিলেন—পরিবহন বিশেষজ্ঞ ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ড. এসএম সালেহ উদ্দিন, ইউনিভার্সিটি অব লিবারেট আর্টস বাংলাদেশের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী