নৌকায় ভোট দেওয়ার আহ্বান সালমান এফ রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ১৯:২৬ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৯:২৬

দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা দোহারের বিলাসপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘শুধু শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ সব বাধা উপেক্ষা করে দুর্বার গতিতে এগিয়ে চলেছে।’

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের কাছে রোল মডেল। করোনার সময়ও দেশের এই উন্নয়ন সম্ভব হয়েছে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণেই। দেশের ভূমিহীনদের জন্য ভূমিসহ বাড়ি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা রকম ভাতা দেওয়া হচ্ছে। দেশের নদীভাঙন এলাকাগুলোয়ও ভাঙন রোধে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প।’

তিনি বলেন, ‘নানা বাধা উপেক্ষা করে দেশে পদ্মা সেতু তৈরি হয়েছে, মেট্রোরেল চালু হয়েছে। সব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণেই।’

এ সময় তিনি প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ ছাড়া অসহায় ও সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম বা প্রাণিসম্পদ ও মৎস্য অধিদফতরের পক্ষ থেকে জয়পাড়া পাইলট স্কুল মাঠে নিবন্ধিত জেলেদের মাঝে ৫৫টি গরু ও ১২২টি ছাগল দেওয়া হয়। সে সময় ‍দুটি সিএনজি অটোরিকশা সুবিধাভোগীদের হাতে তুলে দেন সালমান এফ রহমান।

এর আগে সকালে নবাবগঞ্জ উপজেলার সোনাহাজরা মুফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজস্ব তহবিল থেকে মাদ্রাসা কর্তৃপক্ষকে ১০ লাখ টাকার চেক দেন।

এ ছাড়া নবাবগঞ্জের ইছামতী ডিগ্রি কলেজের নবনির্মিত শহীদ মিনার ও গালিমপুর রাহমানিয়া উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন এবং হরে কৃষ্ণ কুসুমকলি বিদ্যালযের চারতলা ভবনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় এই সংসদ সদস্য। তিনি শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ছোট থেকেই ডিজিটাল মাধ্যমে দক্ষ হওয়ার পরামর্শ দেন।

এ সময় জেলা-উপজেলা ও বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি