আখেরি মোনাজাতের দিন বিদেশগামীরা বিমানবন্দরে যাবেন যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ১৩:১৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৩:১৯

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার (২২ জানুয়ারি) ভোর ৪টা থেকে বন্ধ থাকবে ঢাকা টঙ্গী মহাসড়কে যান চলাচল। তবে বিদেশগামীদের ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ব্যবস্থা করা হয়েছে মাইক্রোবাস সার্ভিসের, বিনামূল্যে এই সেবা নিতে পারবেন বিদেশগামীরা।

উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরা ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় বিদেশগামী যাত্রীদের চলাচলের জন্য লা মেরিডিয়ান থেকে বিমানবন্দরে আসতে যে ইউলুপটি রয়েছে (পদ্মা ইউলুপ) সেখানে বড় একটি মাইক্রোবাস রাখা হবে। এছাড়া নিকুঞ্জ আবাসিক এলাকার গেটে এবং কুড়িল ফ্লাইওভারের নিচে; যা কুড়িল ফ্লাইওভার থেকে নেমে বিমানবন্দরের দিকে যেতে কুড়াতলী লুপ ২- এর সামনে ফ্রি পরিবহন সার্ভিসের ব্যবস্থা থাকবে। ভোর ৪টা থেকে এ সার্ভিসের জন্য পরিবহনগুলো পুলিশের পক্ষ থেকে ফ্রি সেবা দেবে।

যেকোনও সহায়তা নিতে কিংবা যে কোনও তথ্যের জন্য উপ-পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা ০১৩২০-০৪৩৯৪০, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা ০১৩২০-০৪৩৯৪১, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা পূর্ব জোন ০১৩২০-০৪৩৯৫২, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা এয়ারপোর্ট জোন ০১৩২০-০৪৩৯৫৮ এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও পুলিশি সহায়তার জন্য ৯৯৯ এ কল করে পুলিশি সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে উত্তরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের