সড়কে চলাচলে সচেতনতা বাড়াতে পুলিশের লিফলেট বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৯:২৪আপডেট : ০৭ মে ২০২৫, ১৯:২৪

সড়ক দুর্ঘটনা রোধ এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগ। বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাফিক-তেজগাঁও বিভাগের বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরণ করা হয়।

ওই কর্মসূচিতে সড়কে চলাচলের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে– জেব্রা ক্রসিং ব্যবহার করা, রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান না বসানো, মোটরসাইকেল চালক ও আরোহী উভয় হেলমেট পরা, নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়িতে উঠা-নামা থেকে বিরত থাকা, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, পায়ে হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার, রাস্তার মোড়ে জটলা সৃষ্টি না করাসহ বিভিন্ন বিষয়।

পুলিশের লিফলেট বিতরণ

এ সময় ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘একসঙ্গে কাজ করলে সড়ক নিরাপদ করা সম্ভব। সবাই ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টায় সবার সক্রিয় অংশগ্রহণই হতে পারে একটি নিরাপদ আগামীর সূচনা।’

লিফলেট বিতরণকালে ট্রাফিক-তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের