সেন্টমার্টিনে নৌবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ২০:৩৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৩৮

সেন্টমার্টিন দ্বীপে মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’। চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডারের নির্দেশে শনিবার (২৮ জানুয়ারি) সেন্টমার্টিন দ্বীপে এ অভিযানে অংশ নেয় নৌবাহিনীর জাহাজটি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডারের নির্দেশে বানৌজা সমুদ্র জয় শনিবার সারা দিন বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে। এতে দ্বীপটির স্থায়ী জনগোষ্ঠীর পাশাপাশি ভ্রমণে যাওয়া পর্যটকদের মাঝে উদ্দীপনা লক্ষ করা যায়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পেইনে পাঁচশতাধিক মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় নৌবাহিনী পাশে থাকবে এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দ্বীপবাসী আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে সমুদ্রে অবস্থিত হওয়ায় এ দ্বীপে স্থায়ীভাবে বসবাসরত প্রায় সাত হাজার পাঁচশ’ জন নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা অপ্রতুল। এছাড়া বর্তমানে পর্যটকদের ব্যাপক আগমনের কারণে স্বাস্থ্যসেবার চাহিদা অনেক বেড়েছে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম