ট্রেনে কাটা পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯

রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. মোহাম্মদ আব্দুর রশীদ মারা গেছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) উত্তরার ৮ নম্বর সেক্টর রেলগেটে এলাকায় রাত আনুমানিক সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ি থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগ পাওয়া গেছে। সবজিসহ বিভিন্ন পণ্য ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, তিনি রেলগেটের পাশে বাজার থেকে পণ্য কিনে বাসায় ফিরছিলেন। হয়তো রেললাইন পার হতে গিয়ে টঙ্গীগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

আত্মীয়স্বজনের বরাত দিয়ে এসআই জানান, আব্দুর রশীদের বাসা উত্তরা ৬ নম্বর সেক্টরে। তার স্ত্রী-সন্তানরা কানাডায় বসবাস করেন। এখানে তিনি একাই থাকতেন।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
সর্বশেষ খবর
তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা