সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯

রাজধানী ভাটারার সাঈদ নগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন, আব্দুল মজিদ শিকদার (৭০) ও তাসলিমা বেগম (৫০)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোরে সাঈদ নগর এলাকার একটি বাসায় আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন তারা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মিরা। ততোক্ষণে আগুন নিভে যায়। ফ্লাটে স্বামী-স্ত্রী দুজনেই থাকতেন।

পুলিশের ধারণা সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। ভোরে চুলা জ্বালানোর সময় আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হন। ঘটনাস্থলেই তারা মারা যান।

ভাটারা সাইদ নগর এ ব্লকের ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন এই দম্পতি। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় মৃত দম্পত্তির ভাতিজা মোরশেদ আলম থানায় সাধারন ডায়েরি করেন।

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের