গার্মেন্টস শ্রমিকদের বেতন ২৩ হাজার করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক আমিন বলেছেন, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাব ও শ্রম মন্ত্রণালয়ের সামনে আমরা ঐক্যবদ্ধ হবো।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে গার্মেন্টস শিল্প শ্রকিকদের মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলন করে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ও আইবিসি। সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমিরুল হক আমিন বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করতে হবে। এর মধ্যে বেসিক বেতন ৬৫ শতাংশর ওপর হতে হবে। বার্ষিক ইনক্রিমেন্ট হতে হবে ১০ শতাংশ। আগে গ্রেড ছিল সাতটি, এতে শ্রমিকরা নানাভাবে বিভ্রান্ত  হয় এবং মালিকরা শ্রমিকদের ঠকানোর অপকৌশল নেয়। তাই গ্রেড পাঁচটি করতে হবে। আমাদের এই দাবি আদায়ের শক্তি আছে কিনা সেটা প্রমাণ করবো ৫ ফেব্রুয়ারি। ওই দিন আমরা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবো। তার আগে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবো। আজ থেকেই আইবিসি ও জি-স্কপ আন্দোলনের জন্য মাঠে নামলো।

আইবিসির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, আমরা আজ শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার ঘোষণা চেয়ে এখানে একত্রিত হয়েছি। আমরা মনে করি, আমাদের নির্ধারিত মজুরি যুক্তিসংগত। আমরা আগামীতে এ নিয়ে মাঠে নামবো, সংগ্রাম করবো। আশা করি, সরকার এবং মালিকপক্ষ আমাদের এই দাবিকে যুক্তিসংগত মনে করে মেনে নেবে। দাবি মেনে নিয়ে মজুরি বোর্ড গঠন করবে। যারা শ্রমিকদের ব্যথা-বেদনার কথা বুঝবে তাদের কমিটিতে রাখবে।

আমিরুল হক আমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন আইবিসির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ, জি-স্কপর যুগ্মসমন্বয়ক আব্দুল ওয়াহেদ, কামরুল আহসানসহ আরও অনেকে।

 

 

/এএজে/আরকে/
সম্পর্কিত
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
আরও দুটি গ্রিন কারখানা, নতুন মাইলফলক বাংলাদেশের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম