শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করতে শ্রমিক নেতাদের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৪

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা এবং মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করার লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি)।

রবিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করার আগে এক সমাবেশ আয়োজন করে জি-স্কপ ও আইবিসি।

সমাবেশে আইবিসি’র সভাপতি আমিরুল হক আমিন বলেন, বাংলাদেশের ৪২ লাখ শ্রমিকের পক্ষ থেকে এই স্মারকলিপি আমরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে হস্তান্তর করবো।

আমরা সংবাদ সম্মেলন করে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিলাম। কিন্তু সরকার এখনও এ বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে সারা দেশ অচল করে দেওয়া হবে। কোনও কল-কারখানা চলবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রফতানিকারক দেশ। যদি প্রথম অবস্থানে থাকা চীনের সর্বনিম্ন মজুরি ৩৬ হাজার টাকা হতে পারে তাহলে আমাদের শ্রমিকদের মজুরি ২৩ হাজার টাকা কেন হতে পারবে না?

আইবিসি’র সভাপতি জানান, যদি আমাদের দাবি মানা না হয় তবে আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশের সব গার্মেন্টস শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ করতে বাধ্য হবে। রাস্তায় নামবে, অবরোধ করবে। তাই আমি গার্মেন্টস শ্রমিকদের দুঃখ-কষ্ট দূর করতে সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।

সমাবেশ শেষে আন্দোলনরত শ্রমিক নেতাকর্মীরা মিছিল করে স্মারকলিপি পেশ করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে যান।

গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন– গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক আব্দুল ওয়াহেদ, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, নাইমুল হাসান জুয়েল, সেলিম মাহমুদসহ আরও অনেকে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে