কমলাপুরে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪

রাজধানীর কমলাপুরে ‘হোটেল আরাফাত’ নামে একটি আবাসিক হোটেল থেকে পিপিসা ত্রিপুরা (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানার পুলিশ। 

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিজ উদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উত্তর কমলাপুরস্থ হোটেল আরাফাত এর ৬০১ নম্বর রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত এক সপ্তাহ আগে পিপিসা ত্রিপুরা ওই রুমটিতে ভাড়া ওঠেন। সোমবার সকাল থেকে তিনি রুমের দরজা খুলছিলেন না, পরে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ মতিঝিল থানায় খবর দেয়। সেই সংবাদের ভিত্তিতে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় কৌশলে দরজা খুলে ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। 

পিপিসা খাগড়াছড়ির সদর উপজেলার গোমতী গ্রামের প্রতিরঞ্জন ত্রিপুরা'র ছেলে। 

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ছেলেটি তেমন কিছুই করতেন না। কী কারণে তিনি ঢাকা এসেছিলেন, কেনইবা আত্মহত্যা করছেন; সে বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি, জানার চেষ্টা চলছে।  

মৃতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে ও তদন্তের পর হয়তো এর কারণ জানা যাবে। এছাড়াও অন্য কোনও কারণ আছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও নিশ্চিত হওয়া যাবে।

/এআইবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের