ঢাকার সিজেএম আদালতের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৩

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের মালখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকার সিজেএম আদালত ভবনের গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় সিজেএম আদালত ভবনের দুই তলার হাজতখানা থেকে আসামিদের বের করে প্রিজন ভ্যানে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে। পরবর্তী সময়ে ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম সংবাদ সম্মেলন করে বলেন, আমরা দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তী সময়ে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়ে একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 
 
কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা জানার জন্য ৩ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম