কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১০ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৮

কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। টরন্টোর স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

টরন্টো পুলিশ সূত্র জানিয়েছে, টরন্টো নগরীর মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা চার জনকে শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে গিয়ে পড়াশোনার জন্য টরন্টোতে বসবাস করছিলেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে কানাডার সিবিসি নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় এক নারী এবং ২০ বছর বয়সী এক তরুণ ও ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আহত চালক ২১ বছর বয়সী তরুণ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

কানাডিয়ান কর্তৃপক্ষ এখনও ক্ষতিগ্রস্তদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার আগে নিবিড় কুমার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। পরে গাড়িটি হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহী মারা যান।

সেখানকার প্যারামেডিকরা নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আরও দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

বিষয়টি জানার জন্য পারিবারিক সূত্রে যোগাযোগ করলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, কুমার বিশ্বজিতের ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা জানান, ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ গতকাল রাতে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন।

/এনএআর/কেআই/এমওএফ/
সম্পর্কিত
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
সর্বশেষ খবর
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
নবরাত্রির সাজে কঙ্গনার রাজকীয় লুক, লেহেঙ্গার দাম ২ লক্ষাধিক
নবরাত্রির সাজে কঙ্গনার রাজকীয় লুক, লেহেঙ্গার দাম ২ লক্ষাধিক
১২৬ বছরের ইতিহাস, ২৫ লাখ টাকার ৫২০ কেজির প্রতিমা, যেভাবে হয় বিসর্জন
১২৬ বছরের ইতিহাস, ২৫ লাখ টাকার ৫২০ কেজির প্রতিমা, যেভাবে হয় বিসর্জন
ডেঙ্গু কেড়ে নিলো আরও পাঁচজনের প্রাণ, একদিনে হাসপাতালে ১৩৬৬
ডেঙ্গু কেড়ে নিলো আরও পাঁচজনের প্রাণ, একদিনে হাসপাতালে ১৩৬৬
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের