ফিরে এসেছেন মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৪

পারিবারিক কারণ ও ডিপ্রেশনে থাকায় বাসা থেকে বেরিয়ে যান মেট্রোরেলের (এমআরটি লাইন ৬ প্রকল্প) প্রকৌশলী (তড়িৎ) শাহরিয়ার কবির। চার দিন পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তার সন্ধান পেয়েছে পুলিশ।

এ বিষয়ে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, রাজধানীর মোহাম্মদপুরে তার (শাহরিয়ার কবির) এক বন্ধুর বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পরে বিস্তারিত জানানো হবে।

পরিদর্শক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে কাজ শেষে বের হন প্রকৌশলী শাহরিয়ার। তারপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে না পেয়ে শাহরিয়ারের মা রাশিদা আক্তার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া মেট্রোরেলের পক্ষ থেকেও একটি জিডি করা হয়।’

পরিদর্শক আরও বলেন, ‘এরপর আমরা তাকে খুঁজতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি। পরে আমরা সংবাদ পাই মোহাম্মদপুরে এক বন্ধুর বাসায় রয়েছেন তিনি। সেখান থেকে তাকে আনা হয়েছে।

শাহরিয়ার পারিবারিক সমস্যা ও ডিপ্রেশনে ছিলেন। তিনি অবিবাহিত। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার পর জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের