পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা সার্ভেয়ার সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০

মাদারীপুর শিবচর হাইওয়ে রোডে সড়ক দুর্ঘটনায় আহত পদ্মা রেলওয়ে প্রকল্পের সার্ভেয়ার সাইং (৩২) মারা গেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চীনা এই নাগরিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতবস্থায় সাইং-কে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির তথ্যমতে, সাইং ফরিদপুরের ভাঙ্গায় অস্থায়ী ক্যাম্পে থাকতেন। তিনি আজ সকাল ৮টার দিকে শিবচর হাইওয়ে দিয়ে পিকআপ গাড়িতে চড়ে আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন পদ্মা রেলওয়ের প্রকল্পের কাজ দেখতে যাচ্ছিলেন। পথে তাকে বহনকারী গাড়িটি একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইং গুরুতর আহত হন। 

তাৎক্ষণিক তার সহকর্মী রনি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইংকে মৃত ঘোষণা করেন। 

এর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

/এআইবি/এএইচ/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের