অপরাধ দমনে পুলিশ ম্যানেজমেন্ট কোর্স ভূমিকা রাখবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বর্তমানে অপরাধের ধরন এবং বহুমাত্রিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে। এই অপরাধ প্রতিরোধে, অপরাধ দমনে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য প্রফেশনালসদের জন্য মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্স ভূমিকা পালন করবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) এ মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের সপ্তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘পিএসসি বাংলাদেশ পুলিশের অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠালগ্ন থেকে পিএসসি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছে।’

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এসময় পুলিশ স্টাফ কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ ট্রেনিং ড. এএফএম মাসুম রব্বানী, ভাইস রেক্টর রেজাউল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে  মাস্টার্স অব ওষুধ অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের সপ্তম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে পুলিশ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম