মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা রক্ষা করবে শিক্ষার্থীরা, আশাবাদ আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, শিক্ষাঙ্গনগুলোতে এখন বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষাদান করা হয়। জাতির স্বাধীনতার যে চেতনা-গৌরবের বিষয়, আমরা যে গৌরবময় স্বাধীনতা অর্জন করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করেছেন, পূর্বপুরুষ যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা দেওয়া হয়। যাতে তারাও গর্বিত স্বাধীনতার জন্য নিজেরা গর্ববোধ করতে পারে। ছাত্রছাত্রীদেরকে আগামী দিনের নেতিবাচক যেকোনও কাজ থেকে বিরত থাকতে শিক্ষকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ গড়ে উঠেছে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের সন্তানদের লক্ষ্যে। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগ্ন থেকেই অত্যন্ত সফলতা অর্জন করেছে। এরই মধ্যে স্বনামধন্য স্কুল এবং কলেজ হিসেবে প্রতিষ্ঠানটি তার মর্যাদা এবং সুনাম অক্ষুণ্ন রেখে চলেছে। প্রতিষ্ঠানটি যে ফলাফল করেছে তা অবশ্যই ঈর্ষণীয়।’ এজন্য প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকসহ পরিচালনা পর্ষদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘আমি বিশ্বাস করি, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা আছে তারা কেউ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত নয়। কারণ, এই প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা দেওয়া হয়। নৈতিকতার দিক বেশি গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনায় গুরুত্ব দেওয়া হয়। পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মানদণ্ড উঁচু থাকবে। জঙ্গিবাদ কিংবা কোনও ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রছাত্রীরা জড়িত নয়। শিক্ষকরা শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিয়ে যাচ্ছেন। নৈতিক শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত করে আগামী দিনের বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অবিরাম  কাজ করে যাচ্ছেন।’ আগামী দিনেও এই ব্রত নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইজিপি আরও বলেন, ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ডিসপ্লেতে বাংলাদেশের বৃষ্টি ঐতিহ্যকে তুলে ধরেছে। মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা শহীদদের ইতিহাস তুলে ধরেছে— সেজন্য অবশ্যই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে হয়। এদেশে স্বাধীনতার চেতনা বিলুপ্ত হওয়ার পথে ছিল। মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, বঙ্গবন্ধুর আহ্বানে কিভাবে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, দেশ মাতৃকার স্বাধীনতার জন্য, তা অনেকদিন যাবত মানুষের কাছে আলোচিত হতো না।’

আমরা সোনার বাংলা দেখে যেতে পারবো কিনা জানি না, উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ করে আইজিপি বলেন, ‘তোমরাই হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সোনার বাংলার স্মার্ট বাংলাদেশ, প্রধানমন্ত্রীর ঘোষণার স্মার্ট বাংলাদেশ তোমরা দেখে যাবে। উপযোগী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। এর জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজন রয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতায় মনোগ্য ডিসপ্লে প্রদর্শন করে পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা। অংশ নেয় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

এ সময় অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউও প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম