শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্যের মালি যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৩, ১৭:০৬আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৭:০৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন মাল্টিডিমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন মালির (এমআইএনইউএসএমএ) দায়িত্ব পালনের লক্ষ্যে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশে যাত্র করেছে পুলিশের ১৪০ সদস্যের একটি দল।

শুক্রবার (৩ মার্চ) রাতে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিমানবন্দরে পুলিশ সদর দফতরের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিশনগামী সদস্যদের মধ্যে ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-১-এর নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-২-এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সাল থেকে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-১-এর পুলিশ সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে বিএএনএফপিইউ-২, এমআইএনইউএসএমএ, মালি ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী