তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ১৭:০১আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৯:১৯

রাজধানীর ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০-৬০০ জন শিক্ষার্থী নামধারী দুষ্কৃতকারীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

নিউমার্কেট থানার এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টায় দণ্ডবিধি ১৪৩/১৪৭/১৮৬/৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/৩৪ ধারায় এই মামলা করেন।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১২ এপ্রিল দিন ধার্য করেন।

নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের এস আই শরীফ সাফায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে দুপুর আনুমানিক ১২টায় ঢাকা কলেজের কতিপয় ছাত্র আইডিয়াল কলেজে যাওয়ার উদ্দেশ্যে নিউমার্কেট থানাধীন সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে এসে অবস্থান নেয়। অপরদিকে আইডিয়াল কলেজের ছাত্ররা ঢাকা কলেজের ছাত্রদের প্রতিহত করার জন্য বিসিএসআইআর শাখার সামনে এসে অবস্থান নেয়। তখন উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে এসে উভয় পাশের উত্তেজিত ছাত্রদের শান্ত করার চেষ্টা করে চলে যেতে অনুরোধ করে পুলিশ। তখন উপস্থিত শিক্ষার্থীরা চলে যেতে অস্বীকৃতি জানায়। এবং উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় অবস্থানরত গাড়ি ভাঙচুরের চেষ্টা করতে থাকে। তখন ছাত্র নামধারী কিছু দুষ্কৃতকারী উভয় পক্ষের ছাত্রদের ভিতরে প্রবেশ করে তাদের উসকানি দিয়ে উত্তেজিত করে তোলে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন উভয় পক্ষের উত্তেজিত ছাত্ররা অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নেতৃত্বে সায়েন্সল্যাব মোড়ের পশ্চিম পাশে অবস্থিত সায়েন্সল্যাব পুলিশ বক্সে আক্রমণ করে বক্সের দরজা, জানালা ও অন্যান্য সরকারি সরঞ্জামাদি ভাঙচুর করে।

পরে উভয় পক্ষকে নিজ নিজ কলেজ এবং বাসায় ফেরত যাওয়ার জন্য বারবার অনুরোধ করার পরেও সায়েন্সল্যাব মোড়ের উভয় দিক থেকে আগত অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নেতৃত্বাধীন উভয় কলেজের উচ্ছৃঙ্খল ছাত্ররা ছত্রভঙ্গ না হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জানমাল রক্ষার্থে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে উভয় পক্ষের ছাত্ররাসহ ছাত্র নামধারী দুষ্কৃতকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। যার ফলে পুলিশের সাত সদস্য আহত হয়। তখন পুলিশ ফাঁকা গুলি করলে উত্তেজিত উচ্ছৃঙ্খল ছাত্রসহ ছাত্র নামধারী দুষ্কৃতকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

/এমকেআর/এমএস/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী