১৫ মার্চ চালু হচ্ছে মেট্রোরেলের আরও ২টি স্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৬:৪৬আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৬:৪৬

দেশের প্রথম আধুনিক নগর গণপরিবহন মেট্রোরেলের আরও দু'টি স্টেশন চালু হতে যাচ্ছে। এমআরটি লাইন-৬ মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন আগামী ১৫ মার্চ চালু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে নিজে অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এমএএন ছিদ্দিক জানান, আগামী ১৫ মার্চ থেকে মেট্রোরেলের স্টেশন দুটি থেকে যাত্রীসেবা শুরু হবে।

তিনি বলেন, ‘মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। এর অংশ হিসেবে ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হচ্ছে। বর্তমান যে টাইমিং (সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত) চলছে সেই সময়ই চলবে।’

এমএএন ছিদ্দিক জানান, উত্তরা  দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুইটি চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে এবং আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত এ সেবা চালু করা হবে।

তিনি আরও জানিয়েছেন, মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ  শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণ  কাজ চলছে।

উল্লেখ্য,  মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও  ১২ কিলোমিটার  অংশে ৯টি স্টেশনে। কর্তৃপক্ষ ইতোমধ্যে ৫টি স্টেশন যাত্রী চলাচলের জন্য খুলে দিয়েছে।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান