ইউটিউবে ভিডিও দেখে মোটরসাইকেল চুরি, সাবেক ঢাবি শিক্ষার্থীসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ১৪:২১আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৪:২১

রাজধানীর মিরপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৮ মার্চ) রাতে মিরপুরের রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, রেজা মো. সাইমুন ওরফে তরুণ (৩৫) এবং সাদমান সাকিব (২৯)।

বিষয়টি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রেজা মো. সাইমুন ওরফে তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। আর সাদমান সাকিব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সম্পন্ন করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তারা ইউটিউব দেখে মোটরসাইকেলের তালা ভাঙার কৌশল শেখে। পরে ওই কৌশল ব্যবহার করে মোটরসাইকেল চুরি করতো। 

তিনি জানান, ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে তারা মুন্সিগঞ্জে বিক্রি করে। তারা বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সর্বশেষ ২০২১ সালে গ্রেফতার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিন পায়। জামিনে বেরিয়ে গতকাল শনিবার রাতে আবারও মোটরসাইকেল চুরি করতে গেলে জনতার হাতে ধরা পড়ে। পরে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম