আরাভের বিরুদ্ধে প্রতারণার মামলা করবো: লিমনের বাবা

রিয়াদ তালুকদার
২৩ মার্চ ২০২৩, ২০:৩০আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২১:৫০

২০১৮ সালে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে হৃদয় ওরফে সোহাগের বদলে কারাভোগ করতে গিয়ে এখন প্রতারণার মামলার আসামি আবু ইউসুফ লিমন। বদলি কারাভোগের মামলা থেকে রেহাই পেলেও প্রতারণার মামলায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে তাকে। ক্রিকেটার বানানোর স্বপ্নকে পুঁজি করে প্রতারক আরাভ লিমনকে বদলি কারাভোগের প্রস্তাব দেয়। এতে তাদের মধ্যে কোনও আর্থিক লেনদেন ছিল না বলে দাবি আবু ইউসুফ লিমনের বাবা নুরুজ্জামানের।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

নুরুজ্জামান হতাশা প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে কারাগারে গিয়েছে বিষয়টি আড়াই মাস পর জানতে পারি। তারপর দিগ্বিদিক ছোটাছুটির পর কোর্টের মাধ্যমে ছেলের জামিনের ব্যবস্থা করি। আমি ছোট একটা সরকারি চাকরি করি। বিভিন্ন লোকজনের কাছ থেকে ধারদেনা করে প্রায় সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে ছেলেকে জামিনে নিয়ে আসি। আমার ছেলেকে ক্রিকেটার বানানোর প্রলোভন দেখিয়ে এই রবিউল ওরফে আরাভ খান তার নিজের হত্যা মামলায় কারাভোগ করায়। আমার ছেলে এবং আমার সঙ্গে সে প্রতারণা করেছে। দেশে আনা হলে আমি তার (আরাভ খান) বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা করবো।’

লিমনের সঙ্গে আরাভের পরিচয় সম্পর্কে তার বাবা বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আরাভ খানের সঙ্গে যোগাযোগ। সেই সূত্র ধরে লিমনকে বিকেএসপিতে ভর্তি করে দেওয়ার কথা বলে। হঠাৎ একদিন ফোনে আমার ছেলেকে জানায়, বনানীতে তার অফিসে এক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছে। সে এই ঘটনার পর দেশের বাইরে চলে গেছে। এই মুহূর্তে তার দেশে ফিরে আসা সম্ভব নয়। এ সময় আরাভ লিমনকে প্রস্তাব দেয় তার বদলে এই হত্যা মামলায় যেন সে কারাভোগ করে। পরবর্তীতে তাকে কারাগার থেকে ছাড়িয়ে নিতে সহায়তা করবে। এ সময় আরাভ তাকে বিকেএসপিতে ভর্তি করারও আশ্বাস দেয়। পরে তার কথামতো কুমিল্লার একটি মেডিক্যাল ইনস্টিটিউট থেকে তিন বছরের মেডিক্যাল অফিসারের কোর্স চলাকালীন সে মামলায় কারাগারে যায়। কারাগারে যাওয়ার পর আরাভ তার সঙ্গে আর যোগাযোগ রাখেনি।’

লিমনের বাবা বলেন, ‘রবিউল ওরফে আরাভ খান আমার সঙ্গে প্রতারণা করেছে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখিয়ে লিমনকে কারাগারে পাঠিয়েছে। পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। কারাগারে থাকার বিষয়টি আড়াই মাস পরে আমি জানতে পারি। যদিও সেই বদলি কারাভোগের মামলা থেকে রেহাই পায়। কিন্তু আদালতকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে লিমনের নামে প্রতারণা মামলা হয়। ২০২১ সালে জামিনে বের হওয়ার পর প্রতারণা মামলায় তাকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে।’

সম্প্রতি দুবাইয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট তারকা সাকিব আল হাসান, হিরো আলমসহ পেশ কয়েকজন অংশ নিতে গেলে পুলিশ তার সন্ধান পায়। ২০১৮ সালে পুলিশ হত্যা মামলার আসামি আরাভের পরিচয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলকে অবহিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের তথ্যের ভিত্তিতে ইন্টারপোল আরাভের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। 

এদিকে আরাভ খানের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে কিনা এ বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে তার ভারতীয় পাসপোর্ট রয়েছে এবং দুবাইয়ের রেসিডেন্টস কার্ড রয়েছে। যেহেতু সে পুলিশ হত্যা মামলার আসামি, বিষয়টি বিবেচনা করে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য কাজ করছে পুলিশ সদর দফতর।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের