স্বল্প দূরত্বে হেঁটে চলার পরামর্শ ডিএমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ২২:২৭আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২:৪৫

পবিত্র রমজান উপলক্ষে অফিস কিংবা যেকোনও গন্তব্যে যেতে হাতে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসব বিষয়ে নাগরিক ও পরিবহন-সংশ্লিষ্টদের মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এ ছাড়া বেশ কিছু নির্দেশাবলি দিয়েছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বিভাগ সূত্রে পাওয়া নির্দেশাবলি হলো, প্রতিদিন সকালে অফিসগামী প্রত্যেককে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে রওনা হওয়া। ইফতারের কাছাকাছি সময়ে বাসায় রওনা না দিয়ে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসার উদ্দেশে রওনা দেওয়া। স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে রিকশা, সিএনজি, বাস ইত্যাদি বাহন ব্যবহার না করে হেঁটে চলাচল করা।

ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তজেলা বাস টার্মিনালের ভেতরে কোনও বাসই সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের সিট নিয়ে বসতে হবে। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে। এ ছাড়া ঢাকা মহানগরীতে আন্তজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনালের আশপাশে প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না।

ট্রাফিক বিভাগ আরও জানায়, যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোনও অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না, যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও প্রাণহানির আশঙ্কা থাকে।

ঢাকা মহানগরী থেকে দূরপাল্লার রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনও বাস চলাচল করবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন। বাসের ভেতর যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু খাওয়া থেকে বিরত থাকা। সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন। যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন। কোনও যানবাহনেই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান চৌধুরী জানান, ঢাকা মহানগরে প্রবেশ ও বাহির পথের গণপরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে, যেন কোনও অযাচিত যানজটের সৃষ্টি না হয়। ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করতে পারবে না। আন্তজেলা পরিবহনের যাত্রীরা প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী