যেভাবে পথচারীর মোবাইল ছিনিয়ে নিতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ১৪:২৫আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৪:৪০

রাজধানীতে নারী চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন শুক্রবার (২৪ মার্চ) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার নারী চোর চক্রের চার জন হলো মণিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০), ঋতু (২৪)।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মণিকা ও ঋতু কোলে বাচ্চা নিয়ে ঘোরে আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকে। মণিকা ও ঋতু পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পথচারীরা তাদের আটকানোর চেষ্টা করলে মিম ও সোহাগী দৌড়ে এসে ঝগড়া শুরু করে দেয়। এই সুযোগে মণিকা ও ঋতু লাপাত্তা হয়ে যায়। মণিকার ১৫ মাস বয়সী ছেলে ও ঋতুর চার বছর বয়সী ছেলে রয়েছে।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার একই কায়দায় তারা এ ধরনের ছিনতাইয়ের চেষ্টা করছিল। ঘটনাস্থল থেকে হাতেনাতে তাদের আটক করা হয়। এ ঘট্নায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম