আরাভের বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৩, ১৩:০৪আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৪:১৭

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনের বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

শনিবার (২৫ মার্চ) রাজধানীর কাওরানবাজার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। ইন্টারপোলের সঙ্গে এবং দুবাই পুলিশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইন্টারপোল রবিউলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। 

আরাভ খান ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গিয়েছে। তাকে ফিরিয়ে আনতে কোনও প্রতিবন্ধকতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমরা এ বিষয় নিয়ে কাজ করছি।’

গুঞ্জন রয়েছে দুবাই পুলিশ রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে আটক করেছে এমন প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, ‘গ্রেফতার কিংবা আটকের কোনও তথ্য আমার কাছে নেই।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী