রহমত উল্ল্যাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা শাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ১৪:২৯ আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৫:২৪

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি এ মামলা করেন। বাদির জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, বৃহস্পতিবার (২৩ মার্চ) চলচ্চিত্র প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’র অভিযোগে মামলা করেছিলেন শাকিব খান। ওই মামলায় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, চার বছর আগে শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ নামে একটি ছবিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হন। এ সিনেমায় নায়িকা হিসেবে শিবা আলী খানকে মনোনীত করা হয়। ছবির শুটিংয়ের জন্য ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়া যান শাকিব খান। শিবা আলী খান ভিসা জটিলতার জন্য শুটিং করতে অস্ট্রেলিয়া যেতে পারেননি। তার জায়গায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক এক নারীর সঙ্গে শাকিবকে অভিনয় করার প্রস্তাব দেন রহমত উল্ল্যাহ। তবে শাকিব তার ক্যারিয়ারের কথা চিন্তা করে বিষয়টি নাকচ করে দেন।

শুটিং শেষে শাকিব রিফ্রেশমেন্টের জন্য ক্লাবে যান উল্লেখ করে মামলার অভিযোগে আরও বলা হয়, সেখানে অস্ট্রেলিয়ার ওই নারীসহ আরও দুই-তিন জন অপরিচিত লোককে দেখতে পান শাকিব। মামলার আসামি রহমত উল্ল্যাহসহ অন্যদের সঙ্গে একত্রে ক্লাবের খাওয়া-দাওয়াসহ বিভিন্ন রকম পানীয় পান করেন। এক পর্যায়ে অসুস্থবোধ করেন শাকিব। হোটেলে ফেরত আসার সময় রহমত উল্ল্যাহসহ অন্যদের খুঁজে না পেয়ে ওই নারীর কাছ থেকে বিদায় নিয়ে শাকিব গভীর রাতে হোটেলে ফেরত আসতে চান। এ সময় ওই নারী তাকে বলেন— আপনি যেহেতু অসুস্থবোধ করছেন তাহলে আমি আপনাকে হোটেল রুমে পৌঁছে দিয়ে আসি। শাকিব অনেকটা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয়ে হোটেল রুমের উদ্দেশে রওনা দেন। আসার সময় বেশি অসুস্থ হয়ে পড়লে শাকিব অজ্ঞান হয়ে যান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অজ্ঞান হয়ে যাওয়ার পরদিন সকালে আসামি রহমত উল্ল্যাহ শাকিবকে ফোন করে বলেন, ‘তুমি রাতে ওই নারীর সঙ্গে কী করেছো সবকিছুর ভিডিও ক্লিপ আমার হাতে। তুমি যদি আমাকে এক লাখ ডলার চাঁদা না দাও তাহলে সব ভিডিও ক্লিপ এবং ওই নারীকে নিয়ে পুলিশের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করবো। তাহলে তুমি বাংলাদেশে যেতে পারবে না।’

জবানবন্দিতে শাকিব দাবি করেন, এ রকম ভয়ভীতি দেখানো হলে এক পর্যায়ে তিনি ভয় পেয়ে যান। ভয়ে এবং তার ব্যক্তিগত জীবন ও পারিবারিক সমস্যার কথা চিন্তা করে আসামিকে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেন। পরে রহমত উল্ল্যাহ তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোট ৪০ লাখ টাকা চাঁদা নিয়েছেন। এরপর আর চাঁদা দিতে না পারায় শাকিবকে জানানো হয়, ‘তোমার নামে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে।’ চাঁদা দেওয়া বন্ধ করে দিলে রহমত উল্ল্যাহ বিভিন্ন জায়গায় যেমন- ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শাকিবের পরিবারের সদস্যদের কাছে মিথ্যাচার ও কুৎসা রটাতে থাকেন। এরপর ২০২৩ সালের ১৬ মার্চ রহমত উল্ল্যাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে ১ লাখ ডলার চাঁদা দাবি করেন ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন-

প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা: অভিযোগে যা বলা হয়েছে

ধর্ষণের অভিযোগ তুলে আমার কাছ থেকে ডলার নেন রহমত উল্ল্যাহ: শাকিব খান

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

সাইবার ট্রাইব্যুনাল থেকে ফিরে গেলেন শাকিব খান

মামলা করতে আদালতে শাকিব খান

গোয়েন্দা কার্যালয়ে চার ঘণ্টা, বের হয়ে যা বললেন শাকিব

গোয়েন্দা কার্যালয়ে শাকিব খান

/এমকেআর/আরকে/ইউএস/
সম্পর্কিত
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের জামিন মেলেনি 
সর্বশেষ খবর
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান-সানায়ে তাকাইচি
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান-সানায়ে তাকাইচি
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা