বঙ্গোপসাগরে উল্টে যাওয়া স্পিডবোট থেকে ১২ চীনা নাবিক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ১৩:৫৫আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৪:০৩

বঙ্গোপসাগরে ১২ চীনা নাবিককে নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।

গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। বুধবার (২৯ মার্চ) বেলা ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৯৯৯-এর মিডিয়া কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের কাছে অবস্থান করা এনডিই-১৪ নামে একটি লাইটার জাহাজের একজন নাবিক আলি আজগর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ফোন করে জানান, তারা চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন। মাদার ভেসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিড বোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে ওপর থেকে সাগরে পড়ে উল্টে যায়।

বঙ্গোপসাগরে উল্টে যাওয়া স্পিডবোট থেকে ১২ চীনা নাবিক উদ্ধার

এর মধ্যে দু-একজন নাবিক বেরিয়ে এলেও বাকি সবাই ওল্টানো বোটের ভেতর আটকে ছিলেন। আশপাশের কিছু বোট এগিয়ে এলেও বোটের ভেতর থেকে নাবিকদের উদ্ধার করতে পারেনি। এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে কলার ফোন করেন।

সংবাদ পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা শেষে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম