সাংবাদিক শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে ‘বিঘ্ন’ ঘটার শঙ্কা পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১২:১৯আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:৩৯

রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে দৈনিক প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। এ মামলায় তাকে কারাগার আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।’

এ মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। গতকাল বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। ওই মামলায় এ পর্যন্ত কোনও আবেদন জমা হয়নি।

বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে কিছু লোক সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে তুলে নেয়। স্থানীয় পুলিশ জানায়, তারা এ বিষয়ে কিছু জানে না। এর প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলো। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া দুটি মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে আনা হয়েছে। 

আরও পড়ুন-

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান আদালতে

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো’র সম্পাদকের বিরুদ্ধে মামলা

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিপিজে

বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে নিষ্পত্তির আহ্বান এডিটরস গিল্ডের

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক আটক ও মামলা, সম্পাদক পরিষদের উদ্বেগ

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

এই পত্রিকাটি আমাদের নেত্রী ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে: নানক

প্রথম আলোর সাংবাদিককে সিআইডি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

মামলার পর প্রথম আলোর সাংবাদিক গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে, বললেন কাদের

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
সর্বশেষ খবর
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ