হেফাজতে নারীর মৃত্যু

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি আমরাই পারি জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৬:৩১আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৬:৩১

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালীর নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুতে ক্ষোভ, উদ্বেগ প্রকাশ করছে ‘আমরাই পারি জোট’। তাদের মতে, এই মৃত্যু আমাদের সকলের মনে প্রশ্ন তৈরি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা প্রকৃত অর্থে কতটা নিরাপদ। এই ঘটনা নিঃসন্দেহে মানবাধিকার পরিপন্থী।

জোটের চেয়ারপারসন সুলতানা কামালের সাক্ষরকৃত বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত সুলতানা জেসমিনকে গত ২২ মার্চ নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে আটক করে র‌্যাব। র‌্যাবের দাবি প্রতারণার অভিযোগের জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার পর প্রথমে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে আনা হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়া হয়। সেখানে ২৪ মার্চ তিনি মারা যান।

এই ঘটনায় ‘আমরাই পারি জোট’ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এর সঙ্গে তারা প্রশ্ন তুলেছে যে,মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি গণতান্ত্রিক দেশে কোনও ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে র‌্যাব  কাউকে জিজ্ঞাসাবাদের জন্য অবগত না করে তাদের কার্যালয়ে নিতে পারে কিনা। তাদের দাবি এই রকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুততার সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

/ইউআই/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের