যাত্রাবাড়ীতে ‘অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে’ গৃহবধূর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ১২:২৪ আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:২৪

যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় আদুরী রানী দাস (৩০) নামে গৃহবধূকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর মারা গেছেন। পরিবারের দাবি, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেই তিনি মারা গেছেন।

 রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ওই নারীকে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোমবার ভোরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
মৃতার ভাবী প্রতিমা রানী দাস বলেন, ‘আদুরী রানী তিন ছেলে, তার স্বামী রিকশা চালক। ছোট ছেলেটি হওয়ার পর থেকে তার মানসিক সমস্যা দেখা দেয়। সে অল্পতেই রাগান্বিত হয়ে যায়। তাৎক্ষণিক যে কোনও সিদ্ধান্ত নিয়ে নিতো।’ 

তিনি জানান, রবিবার দুপুরে তিনি ঘুমের ওষধসহ অত্যাধিক পরিমাণে ওষুধ সেবন করে ফেলেন। বিষয়টি প্রথমে তারা বুঝতে পারেননি, পরে বুঝতে পেরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আদুরী। 

মৃত আদুরী চাদপুর জেলার মতলব উত্তর উপজেলার চার্ট ভাঙা গ্রামের প্রদিব চন্দ্র দাস এর স্ত্রী। বর্তমানে পরিবার নিয়ে কোনাপাড়া গোল্ডেন ব্রিজের পাশে সেন্টু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। 

/এআইবি/এএইচ/ইউএস/
সম্পর্কিত
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃতরা কারা?
সর্বশেষ খবর
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
নিয়ন্ত্রণহীন এআই কতটা ভয়ংকর? বিল গেটসের সতর্কবার্তা
নিয়ন্ত্রণহীন এআই কতটা ভয়ংকর? বিল গেটসের সতর্কবার্তা
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুট: সরকারের কাছে তাসনিম জারার কিছু প্রশ্ন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুট: সরকারের কাছে তাসনিম জারার কিছু প্রশ্ন
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?