বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৬:০৮আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬:০৮

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রখর রোদের মধ্যে চৌকি পেতে বসা শুরু করেছেন। বঙ্গবাজার কমপ্লেক্সের পুড়ে যাওয়া চার মার্কেটের ব্যবসায়ীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে খোলা স্থানে অস্থায়ীভাবে ব্যবসা করার অনুমতি দেওয়ার পর বুধবার (১২ এপ্রিল) এমন চিত্রই দেখা যায়।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

সরেজমিনে বঙ্গবাজারে দেখা যায়, ক্ষতিগ্রস্ত মার্কেটের স্থলে ছোট ছোট চৌকি পেতে কিছু মালামাল নিয়ে ব্যবসায়ীরা বসেছেন। এরপর বেলা ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস আনুষ্ঠানিকভাবে চৌকি পেতে ব্যবসায়ীদের বসার জন্য ঘোষণা দেন।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের চৌকিতে দোকানের নাম ও দোকান নম্বর লিখে দেওয়া হচ্ছে। এ ছাড়া যার দোকান যেখানে ছিল, তিনি সেখানেই চৌকি পেতে বসতে পারছেন। এ ছাড়া এই ভ্রাম্যমাণ মার্কেটে রফিক হাওলাদার নামে এক ব্যক্তিকে দেখা যায় ক্যালকুলেটার বিক্রি করতে।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

অনেক ব্যবসায়ী এখনও প্রস্তুতি শেষ করতে পারেননি। তাদের কেউ কেউ চৌকি নিয়ে আসছেন। সমিতির দেখিয়ে দেওয়া জায়গায় সেই চৌকি বসাচ্ছেন। আনন্দ বাজারসহ বিভিন্ন জায়গা থেকে এসব চৌকি কিনে আনছেন তারা। একেকটি চৌকির আয়তন লম্বায় ৫ ফুট ও প্রস্থে সাড়ে ৩ ফুট। এ ছাড়া পুরো মার্কেটের স্থান এখনও প্রস্তুতের কাজ শেষ করতে পারেনি ডিএসসিসি। ব্যবসায়ীদের বসার জন্য ইট-বালু দিয়ে প্রাথমিকভাবে ছলিং করে দেওয়া হচ্ছে।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

এলাকায় ঘুরে দেখা যায়, ফায়ার সার্ভিস অফিসের পাশের অংশ এখনও আর্বজনা সরানোর কাজ চলছে। আর্বজনা সরিয়ে বালু ফেলেই ইট বিছিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা চৌকি বসিয়ে জায়গা নিশ্চিত করছেন। এ ছাড়া উত্তর পাশের মার্কেট এখনও ভাঙার কাজ চলছে।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

সিয়াম ফ্যাশনের মালিক আবুল হোসেন মজিদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দোকান মার্কেটের মধ্যে থাকায় একটা মালামালও বাঁচাতে পারিনি। এখন চৌকি পেতে জায়গা দখল করে কী করবো? আমার কাছে কোনও টাকাও নেই যে কিছু মালামাল কিনে এখানে বসবো।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

ব্যবসায়ী আবুল হোসেন বলেন, এই মার্কেটে আমার দুটি দোকান ছিল। এখন কিছুই নেই। এখনও পার্টিদের কাছে ২৫ লাখের বেশি টাকা পাবো। কিন্তু তারাও সেটা দিচ্ছে না। এ অবস্থায় কীভাবে ব্যবসা করবো?

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

বাবুল মিয়া নামে আরেক ব্যবসায়ী বলেন, আজকেই মালামাল নিয়ে আসতে পারবো না। তবে মাহজনের সঙ্গে কথা হয়েছে। কাল মাল তুলবো। কিন্তু আজকে চৌকি বসিয়ে জায়গা নিশ্চিত করছি। যাতে পরে ঝামেলায় পড়তে না হয়।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসছেন চৌকি পেতে

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের