শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিলো বিএসআরএম ও এসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৭:৩৯আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৭:৩৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে স্টিল রি-রোলিং মিলস বিএসআরএম এবং ওষুধ কোম্পানি এসিআই লিমিটেড।

বুধবার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে বিএসআরএমের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি ও এসিআই লিমিটেডের পরিচালক অপারেশন এবং এসিআই কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ (ডাব্লুপিপিএফ) -এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ইমাম আহমেদ ইসতিয়াক নিজ নিজ কোম্পানির পক্ষে গত অর্থবছরের (২০২১-২২) লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, বিএসআরএম প্রতিনিধি দল কোম্পানির গত অর্থবছরের লভ্যাংশের ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ৮৩৫ টাকা এবং এসিআই এর প্রতিনিধি দল ১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৪৯৩ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা ৫ ভাগের এক-দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে  তিন শতাধিক কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে এখনও পর্যন্ত জমার পরিমাণ পৌনে ৯০০ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত
সামনে তহবিল আরও কমতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক