৯৯৯-এ কল, যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৩, ১৭:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৭:৫৪

৯৯৯-এ ফোন পেয়ে ফরিদপুরে যৌনপল্লি থেকে এক তরুণীকে (১৯) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা দেড়টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, চাকরির প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে দুই মাস আগে ফরিদপুরের যৌনপল্লিতে ঠাঁই হয় ওই তরুণীর। বান্দরবানের লামা থানার অধিবাসী তিনি।

আনোয়ার সাত্তার জানান, সোমবার রাত সাড়ে ৮টায় ওই তরুণীর কল পেয়ে ৯৯৯ সদর দফতর থেকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ দলের নেতৃত্বে থাকা এস আই নাঈম ৯৯৯-কে জানান, তারা ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। অভিভাবকদের খবর দিলে তারা থানায় আসেন। তাদের জিম্মায় তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
একরাতে একসঙ্গে ১৮ থানায় অভিযান, আটক ৬২৪ জন
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খাল-ঝিল-ফুটপাতে প্রতিদিনই মিলছে মরদেহ
সর্বশেষ খবর
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত