সড়ক দুর্ঘটনা রোধে ‘রোড সেফটি’র সচেতনতামূলক রচনা প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৫:১১আপডেট : ০৯ মে ২০২৩, ১৬:০১

দেশে সড়ক অবকাঠামো বিস্তৃত হচ্ছে। মানুষের যাতায়াত বাড়ছে। বাড়ছে বিভিন্ন ধরনের অনিরাপদ যানবাহন। একইসঙ্গে বাড়ছে নানামাত্রায় সড়ক দুর্ঘটনা। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য জীবনমুখী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে রচনা প্রতিযোগিতার আয়োজন করছে রোড সেফটি ফাউন্ডেশন।

মঙ্গলবার (৯ মে) সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রচনা প্রতিযোগিতাটি স্কুল পর্যায় এবং বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত পর্যায়— দুই ক্যাটাগরিতে বিভক্ত। স্কুল পর্যায়ের বিষয় ‘নিরাপদ সড়ক: আমার অধিকার ও কর্তব্য’। স্কুল পর্যায়ে ক, খ ও গ তিনটি গ্রুপ থাকছে। ‘ক’ গ্রুপে পঞ্চম হতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অনুর্ধ্ব ৭০০ শব্দের মধ্যে লিখবে।‘খ’ গ্রুপে অষ্টম হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা অনুর্ধ্ব এক হাজার ৫০০ শব্দের মধ্যে লিখবে এবং ‘গ’ গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অনুর্ধ্ব দুই হাজার ৫০০ শব্দের মধ্যে লিখবেন। বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত পর্যায়ে রচনার বিষয় ‘সড়ক দুর্ঘটনা: একটি স্বপ্নের মৃত্যু’। এ পর্যায়ে অংশগ্রহণকারীরা অনুর্ধ্ব ৫ হাজার শব্দের মধ্যে লিখবেন।

রোড সেফটির রচনা প্রতিযোগিতা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের বিচারকমণ্ডলীর মাধ্যম  রচনাগুলো মূল্যায়ন করে প্রতি গ্রুপ হতে ১০ জনকে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কৃত করা হবে। নির্বাচিত রচনা নিয়ে সংকলন প্রকাশিত হবে।

আগামী ১৫ জুনের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবিসহ রচনা ই-মেইল অথবা অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করতে হবে।

ই-মেইল: [email protected]

ফেসবুক পেজ: Facebook/RoadSafetyFndbd

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম