টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৯:৩০ আপডেট : ২৩ মে ২০২৫, ২০:০২

টাঙ্গাইলে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (২৩ মে) বিকালে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুজন ও দুপুর ১টার দিকে সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়।

নিহতরা হলেন বাসের যাত্রী ঘাটাইল উপজেলার হামিদপুর গুসাইবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪০), মির্জাপুর উপজেলার সাটিয়াচুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম (৬৫) এবং ট্রাকচাপায় নিহত শিশু সখীপুর পৌর এলাকার গড়গোবিন্দপুর গ্রামের মাসুদ রানার ছেলে সোয়াদ আল সাফওয়ান (৫)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। ট্রাকটি থানার হেফাজতে রয়েছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি