কারাগারে আটক শিক্ষকদের মুক্তি চেয়ে কওমি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মে ২০২৩, ১৫:২২আপডেট : ১২ মে ২০২৩, ১৫:২২

কারাগারে আটক শিক্ষকদের মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন কওমি শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা বলেন, শিক্ষাবিদদের বন্দী রেখে আমাদের নির্বিঘ্নে পড়ালেখার অধিকার হরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।

শুক্রবার (১২ মে ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তারা। 

মানববন্ধনের আহ্বায়ক মুহাম্মাদ দিদারুল ইসলাম বলেন, ‘ইসলামী পাঠ্যক্রমে সনদের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে আমাদের প্রিয় শিক্ষকদের দুই বছর যাবত বন্দী রাখায় আমরা সনদ থেকে বঞ্চিত হচ্ছি। মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা হারুন ইজহার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ শিক্ষাবিদদের বন্দী রেখে আমাদের নির্বিঘ্নে পড়ালেখার অধিকার হরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।’

ছাত্রসমাজ এই জুলুম আর চোখ বুঁজে সহ্য করবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দেশের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আমরা বছরের শুরুতেই আমাদের শিক্ষকদের হাদীসের মসনদে চাই। না হয় প্রিয় শিক্ষকদের মসনদে ফিরিয়ে আনতে ছাত্ররা মাদরাসা থেকে রাজপথে নেমে আসবে। ছাত্র জনতা ময়দানে নেমে আসলে নিজেদের শিক্ষকদের মুক্ত না করে মাদরাসায় ফিরবে না।’

/এএজে/ইউএস/
সম্পর্কিত
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী, সদস্য সচিব তানজিল
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত