পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর নির্বাচন হতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৭:১১ আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭:১১

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনের ভোটার তালিকা সংশোধনের নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার জজ আদালত। এর ফলে ভাণ্ডারিয়া পৌরসভার নির্বাচন হতে বাধা নেই এবং নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এক মেয়র প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৮ জুন) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম কে রহমান। তিনি বলেন, ‘নির্বানের তফসিল ঘোষণার পর ভোটার তালিকা চ্যালেঞ্জ করে মামলা করার সুযোগ আইনে নেই। কিন্তু রিটকারী আইনের ব্যত্যয় ঘটিয়ে হাইকোর্টে মামলা করেন। ওই মামলায় ভোটার তালিকা সংশোধনের আদেশ দিয়ে নির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করি। আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেন। ফলে যথা সময়ে ভাণ্ডারিয়া পৌর নির্বাচন হতে আইনগত কোনও বাধা নেই।’

প্রসঙ্গত, গত ৩১ মে ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সেই তফসিল চ্যালেঞ্জ করে একের পর এক রিট মামলা করা হয় হাইকোর্টে। এর মধ্যে তিনটি মামলায় নির্বাচন অনুষ্ঠানের ওপরে কোনও স্থগিতাদেশ দেয়নি। তবে আরেকটি রিট মামলায় ভোটার তালিকা ২৮ দিনের মধ্যে সংশোধনের আদেশ দিয়ে নির্বাচনের তফসিল স্থগিত করে দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। আব্দুল হালিম হাওলাদারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন এই আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মাহিবুল হোসেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেনের রেলপথ নির্মাণে আইনি বাধা কাটলো
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব