নৌযানের মাস্টার-ড্রাইভারশিপ পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৫:৩০আপডেট : ২০ জুন ২০২৩, ১৫:৩০

অভ্যন্তরীণ নৌপথে দুর্ঘটনা রোধে দক্ষ নৌযানচালক (মাস্টার ও ড্রাইভার) তৈরির দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এ লক্ষ্যে নৌযানের মাস্টারশিপ ও ড্রাইভারশিপ পরীক্ষায় সব অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং পরীক্ষা পদ্ধতি আমূল সংস্কারের আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠনটি।  

মঙ্গলবার (২০ জুন) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারের প্রতি এই আহ্বান জানান। স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও গ্রহণযোগ্যতার স্বার্থে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিসহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন পরীক্ষা বোর্ড গঠনের সুপারিশ করেছেন তারা।

নৌচালকদের বর্তমান যোগ্যতানির্ধারণী পরীক্ষা পদ্ধতি মোটেও গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মাস্টারশিপ ও ড্রাইভারশিপ পরীক্ষা বোর্ডের দুই চেয়ারম্যানই নৌ পরিবহন অধিদফতরের কর্মকর্তা। দুটি বোর্ডের সদস্যরাও একই সংস্থায় কর্মরত। তারাই প্রশ্নপত্র তৈরি, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও সনদ দেবেন।

বিবৃতিতে আরও বলা হয়, মাস্টারশিপ ও ড্রাইভারশিপ উভয় ক্ষেত্রে মাত্র ২০ নম্বরের লিখিত পরীক্ষায় ২০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে এবং প্রশ্নপত্রে টিক চিহ্নের মাধ্যমে উত্তর দিতে হয়। এই প্রক্রিয়ায় একজন নৌযানচালকের দক্ষতা ও যোগ্যতা নির্ধারণ আদৌ সম্ভব নয়।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিদাতারা অভিযোগ করেন, নৌ অধিদফতরের একক কর্তৃত্বের কারণে পরীক্ষায় লাগামহীন অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। প্রতিটি পরীক্ষার আগে প্রার্থীরা দালালদের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন করছেন। ফলে পাস করা প্রার্থীদের বেশিরভাগ অযোগ্য। দুই চেয়ারম্যানসহ দুটি পরীক্ষা বোর্ডের কয়েকজন সদস্য এ অনৈতিক কাজে জড়িত বলে অভিযোগ করেন তারা। 

/এসআই/আরকে/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম