ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৫:২৮ আপডেট : ১২ জুলাই ২০২৩, ২০:৫৯

ভারতীয় ভিসা আবেদন করার জন্য নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে নির্দিষ্ট তারিখে রাজধানীসহ দেশের বিভিন্ন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) জমা দিতে হবে। তবে আবেদন ফরম জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। সে ক্ষেত্রে ডেলিভারি স্লিপে যে তারিখ উল্লেখ থাকবে, সেই তারিখের ৭ দিন আগে পাসপোর্ট জমা দিতে হবে। যেকোনও আবেদনকারীর জন্য এটি প্রযোজ্য বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (১১ জুলাই) থেকে এই সুবিধা চালু হয়েছে।

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বাংলাদেশ ওয়েবসাইটে জানানো হয়েছে, ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ। আরও  জানানো হয়—

(১) যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাক-এ তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীদেরকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

(৩) যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে অতিসত্বর আইভ্যাকে ভিসা আবেদন ফরম জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।

(৫) আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে আসতে হবে।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
শ্রীলঙ্কায় সমুদ্রের পাশ দিয়ে রোমাঞ্চকর ট্রেনযাত্রা
‘আমাকে আটক করা হয়েছে’, ভিডিও বার্তায় জানালেন কেজরিওয়াল
আটকের দিনেই দাদিকে হারালেন ককরোচ প্রধান অভিজিৎ দিপকে
সর্বশেষ খবর
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ