বুড়িগঙ্গায় যাত্রী নিয়ে ডুবে গেছে ওয়াটার বাস, ৩ জনের লাশ উদ্ধার

কবির হোসেন ও সুবর্ণ আসসাইফ
১৬ জুলাই ২০২৩, ২২:১৬আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০০:৩১

রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কোস্টগার্ডের ডুবুরি দল।

সদরঘাট ফায়ার স্টেশনের অফিসার আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করেছি। যার মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছেন ৫ জন। বাকি ৩ জনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। তারা জীবিত কি মৃত হাসপাতাল বলতে পারবে।

রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান সরদার বলেন, রাত ৮টা ১৫ মিনিটে আমাদের কাছে খবর আসে কেরানীগঞ্জ থানাধীন বুড়িগঙ্গা নদীর তেলঘাট এলাকায় একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। লঞ্চটি তীরের কাছাকাছি ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ লোক তীরে উঠে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, জীবিত উদ্ধার ব্যক্তিদের মধ্যে চার পুরুষ, তিন নারী ও একটি শিশু রয়েছে। পুরুষদের মধ্যে দুজন অচেতন ছিলেন।

সদরঘাট নৌ-থানার উপপরিদর্শক মারুফ বলেন, এখন পর্যন্ত মোট সাত জনকে উদ্ধার করা হয়েছে। চার জনকে জীবিত ও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ জন নিখোঁজ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রশিদ উন নবী বাংলা ট্রিবিউনকে বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর শুরু করেছে।

/কেএইচ/আরআইজে/এনএআর/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ