বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবি: বাল্কহেডের মাস্টারসহ আটক ৬

জবি প্রতিবেদক
১৭ জুলাই ২০২৩, ১৯:৪৫আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯:৪৫

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবির ঘটনায় বাল্কহেডের মাস্টারসহ ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সোমবার (১৭ জুলাই) সদরঘাট নৌ থানার উপপরিদর্শক মেহেদী মারুফ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সদরঘাট এলাকার আশপাশে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।'

থানা সূত্রে জানা যায়, বাল্কহেডের মাস্টার মো. শরিফুল ইসলাম (৩৫)-সহ চালক মো. আনছার আলী (৩৭), সুকানি মো. সজীব সরদার (২৭), লস্কর মো. সিয়াম বেপারী (২০), মো. সফিউল গাজী (২২) ও বাবুর্চি মো. মাসুদ মুন্সিকে (৪৮) আটক করা হয়েছে।

এর আগে রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও অনেকেই নিখোঁজ হন। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে।

 

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম