বঙ্গবন্ধুর আদর্শই ছিল বাঙালি জাতির মুক্তির দলিল: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ১৯:১৯আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৯:১৯

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শই ছিল বাঙালি জাতির মুক্তির দলিল। বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে চেয়েছিলেন। সেজন্য তাঁর স্বপ্ন ছিল পুরো বাঙালি জাতির স্বপ্ন। তিনি বলেন, ‘‘এ জাতিকে নেতৃত্বশূন্য করতে মুক্তিযুদ্ধের চেতনা বিবর্জিত, দেশবিরোধী কুচক্রী মহল তাঁকে নৃশংসভাবে হত্যা করেছিল। ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও, হত্যা করতে পারেনি তাঁর আদর্শ আর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নকে।’’

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘জাতির পিতার আদর্শের পথ ধরে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা কাজ করে চলছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। বিশ্বাঙ্গনে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও হাজেরা খাতুন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (উপ-সচিব) মো. মনিরুজ্জামান প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
‘চ্যালেঞ্জ’ নিয়েই মন্ত্রিত্বের যাত্রা শুরু শামীম কায়সার লিংকনের
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ