সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে ফরিদুল হক খানের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১২:৩৩আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:৩৩

সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমানে দায়িত্বরত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মতিউর রহমান বার্ধক্যজনিত অসুস্থতায় ময়মনসিংহ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।

প্রতিমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। গৌরবময় মহান স্বাধীনতা সংগ্রামের সফল সংগঠক ও  সাহসী ব্যক্তিত্ব মতিউর রহমান ছিলেন একজন বরেণ্য রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। দেশগঠনে ও জাতি গঠনে তার ভূমিকা বাঙালি জাতি নিশ্চয়ই সুদীর্ঘকাল স্মরণে রাখবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

আরও পড়ুন- সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক

/এসআই/এফএস/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি